সংবাদ বিজ্ঞপ্তি :
উখিয়ায় মাদক জঙ্গীও সন্ত্রাস বিরোধী সমাবেশে বক্তারা বলেন, সর্বনাশী ইয়াাবার কবল থেকে মুক্ত হতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনপ্রতিনিধি হয়ে যারা ইয়াবা ব্যবসায় পৃষ্টপোষকতা করছে তাদের তালিকা সরকারের বিভিন্ন দপ্তরসহ স্বয়ং প্রধানমন্ত্রীর কার্যালয় অবহিত আছে। ইয়াবা চোরাচালানী সংশ্লিষ্টরা জেনে নিন, চোরের দশ দিন গৃহস্থের একদিন। সেদিন বেশি দুরে নয়- আপনাদেরকে আইনের কাটগড়ায় দাড়াতে হবে।
অল্পদিনের মধ্যেই জননেত্রী শেখ হাসিনার সরকার ইয়াবা জঙ্গিও সন্ত্রাসীদেরকে নির্মুল করার জন্য সাঁড়াশী অভিযান শুরু করছে। আপনারা ইয়াবা ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করুণ, নিজে বাঁচুন, সমাজ ও দেশকে বাঁচান।
উখিয়া মাদক জঙ্গীও সন্ত্রাস প্রতিরোধ কমিটি কর্তৃক সোনারপাড়ায় বিকাল ৩ টায় আয়োজিত মানববন্ধনও সমাবেশে বক্তারা এ কথা বলেন।
প্রতিরোধ কমিটির সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে প্রধান অথিতি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামিলীগের সহ সভাপতি পরিচ্ছন্ন রাজনীতিবিদ শাহ আলম চৌধুরী প্রকাশ রাজা শাহ আলম, প্রধান বক্তা সাবেক সাংসদ অধাপক মো: আলী, বিশেষ অথিতি উখিয়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম, টেকনাফ উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক নুরুল বশর, জেলা আওয়ামিলীগ নেতা আলহাজ সোনা আলী, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ।
বত্তব্য রাখেন- জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, সুলতান মাহমুদ চৌধুরী, ছাত্রলীগ নেতা সৈয়দ মোহাম্মদ নোমান, এড রুহুল আমিন চৌধুরী রাসেল, গিয়াস উদ্দিন চৌধুরী, শাজজাহান শাজু, রাজাপালং কৃষকলীগের সভাপতি সাংবাদিক মোসলেহ উদ্দিন, জসিম উদ্দিন শামিম, আবু রাইহান, আবু তাহের, সুলতান আহমদ, মিলন বড়ুয়া, মৌলবী ফরিদ উদ্দিন, আবুল কাশেম, আবদুচ সালাম, জানে আলম, মেম্বার আবদুল গফুর, আবদুর রহিম রাজা মেম্বার, ফজল করিম, কৃষকলীগ নেত্রী আনোয়ারা বেগম, যুবনেতা শাহজাহান, এ আর জিহান চৌধুরী, নুর মোহাম্মদ শেখর, জিয়াউল হক রুবেল, নুরুল ইসলাম, তারেক আজিজ, বাবুল আবছার, বেলাল সিকদার, নুর আহমেদ প্রমুখ।
প্রেরক- সোলতান মাহমুদ চৌধুরী
সংগঠক, মাদক জঙ্গিও সন্ত্রাস প্রতিরোধ কমিটি, উখিয়া, কক্সবাজার। ০১৮১৯০১১৮৯
স্যার, দেশ ও জাতির স্বার্থে ছাপিয়ে ধন্য করুণ।
