শ.ম.গফুর, উখিয়া :
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালীতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা শত একর বনবিভাগের জায়গা দখল করে নিয়ে বহুমুখী অপকর্মে জড়িয়ে পড়ছে। গত দুই /
তিন মাস পুর্বে মায়ানমার রাজ্যে থেকে নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গারা অবশেষে বালুখালীর সামাজিক বনায়ন দখল করে স্থানীয় একটি রোহিঙ্গা দরদী চক্রের সহযোগিতায় বস্তি গেঁড়ে।পুর্বে আসা রোহিঙ্গা ছাড়াও প্রায় প্রতিদিন নতুন রোহিঙ্গা এসে কুতুপালং ও বালুখালী বস্তিতে আশ্রয় নিচ্ছে। তারা প্রতিদিন সামাজিক বনায়ন নিধন করে একের পর এক ঘরবাড়ি ও বস্তি তৈরি করে চলছে। বিশেষ করে উখিয়ার বালুখালি এলাকায় গড়ে উঠা রোহিঙ্গা ক্যাম্পের সামনে অবস্থিত সামাজিক বনায়ন ধ্বংসে মেতে উঠেছে এসব রোহিঙ্গারা।
অপরিকল্পিত ভাবে বন নিধন পাহাড় কর্তনের ফলে হুমকির মুখে অত্র এলাকার সাধারণ জনগন। এলাকাটি তার ভারসাম্য বিলুপ্তি ঘটাতে যাচ্ছে।পরিবেশ -প্রতিপন্ন হয়ে সামাজিক আচার ব্যবস্থায় বিপর্যয় দেখা দিয়েছে।
আর এ বিষয়ে নিরব ভুমিকা পালনের অভিযোগ উঠেছে স্হানীয় বনকর্মকর্তাদের।এলাকাবাসীর দাবি, বালুখালি এলাকার বনভুমি ও পাহাড় রক্ষার্থে, স্হানীয় ইউপি চেয়ারম্যান,জেলা প্রশাসন ,সকল আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা পাওয়ার জন্য আশু হস্তক্ষেপ কামনা করেছেন। ছবি ও কথাঃ শ.ম.গফুর,উখিয়া।
শ.ম.গফুর,উখিয়া, কক্সবাজার।
