টেকনাফে ৪র্থ দফায় মুজিববর্ষের ঘর পাচ্ছেন ৮৭ গৃহহীন পরিবার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বিশেষ প্রতিবেদক : সারা দেশের ন্যায় এবার টেকনাফেও ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার পেতে যাচ্ছে ৮৭টি গৃহহীন পরিবার।

২০ মার্চ (সোমবার) সকাল সাড়ে ১০টারদিকে টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং মাধ্যমে এসব তথ্য জানিয়েছন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী। উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত প্রমূখ।

ইউএনও কামরুজ্জামান বলেন, উপজেলার গৃহহীন সকল মানুষের ঠাঁই হবে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের বসত ঘরে। এরই অংশ হিসেবে সারাদেশের ন্যায় টেকনাফে এবার ৪র্থ পর্যায়ে ৮৭টি গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন। এছাড়া ঐ দিন তৃতীয় পর্যায়ের ৫৬টি ঘরও গৃহহীনদের মাঝে বুঝিয়ে দেওয়া হবে। আগামী ২২মার্চ (বুধবার) ৪র্থ পর্যায়ে সর্বমোট ১৪৩টি ঘর গৃহহীনদের মাঝে বুঝিয়ে দেওয়া হবে।

একই দিন সারাদেশে আরো ৬৫ হাজার ৪৭৪ জনকে গৃহহীনদের দেওয়া ঘরগুলো প্রদানের ভিডিও কনফারেন্সন’র মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলিলপত্রসহ তাদের ঘরের চাবি বুঝিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় এর আগে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার উক্ত কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অর্থায়নে মুজিববর্ষে ভূমি ও গৃহহীন পরিবারকে প্রথম-দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের কয়েকজনসহ সর্বমোট ৩৬০
পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।