টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফে কর্মরত দৈনিক প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াজ উদ্দিনের পিতা জালাল আহমদ কক্সবাজারে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। কাল বাদে জুমা মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
২৬জানুয়ারী (বৃহস্পতিবার) বিকেল ৫টা ২৫ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জালাল উদ্দিন আহমদ (৮২) ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ..;রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে, ২মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক অনুগ্রহী রেখে গেছেন।
তিনি টেকনাফ কলেজের পরিচালনা পরিষদের সাবেক সদস্য, এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহসভাপতি, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহ-সভাপতি, নতুন পল্লানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও টেকনাফ দলিল লেখক সমিতির সভাপতি ছিলেন। তিনি দৈনিক প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানার শ্বাশুড়। আগামীকাল শুক্রবার জুমার নামাজের টেকনাফ নতুন পল্লানপাড়া পলিটেকনিক্যাল স্কুল সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
