টেকনাফে বিয়ার ও চা পাতার বস্তার ভেতর হতে ২টি পিস্তল ও বুলেটসহ রো*হি*ঙ্গা মাদক কারবারী গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

ফরিদুল আলম : টেকনাফে কোস্টগার্ড সদস্যরা নাফনদীতে অভিযান চালিয়ে বিয়ার ও চা পাতার বস্তার ভেতর হতে দেশীয় পিস্তল,বুলেটসহ ১জন স্বশস্ত্র মাদক রোহিঙ্গা মাদক পাচারকারীকে গ্রেফতার করে থানায় সোর্পদ করেছে।

১৯ জানুয়ারী দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি ষ্টেশন টেকনাফে সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোর ৪টারদিকে টেকনাফের নাফনদীতে অভিযান চলাকালীন কে,কে,খালের মোহনায় সন্দেহজনক একটি ডিঙ্গি নৌকা দেখা যায়। কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার জন্য সংকেত দিলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি হেচ্ছার খাল সংলগ্ন প্যারাবনের মধ্যে প্রবেশ করে। কোস্টগার্ড সদস্যরা প্যারাবনের মধ্যে ঢুকে নৌকার তল্লাশী চালায়। এক পর্যায়ে নৌকায় থাকা কিছু লোক নৌকাটি নিয়ে একদিকে চলে যায় এবং আর কিছু লোক কয়েকটি প্লাস্টিকের বস্তা নিয়ে বরফ কলের দিকে পালাতে থাকে। এসময় কোস্টগার্ড সদস্যরা বরফ কলের দিকে ধাওয়া করতে থাকলে বরফ কলের পুকুর পাড়ে ৪টি বস্তা ফেলে দিয়ে পালানোর সময় নয়াপাড়া মোচনী রেজিষ্টার্ড ক্যাম্পে বসবাসরত মিয়ানমার নাগরিক মোঃ আয়ুব (২১) কে আটক করতে সক্ষম হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আব্দুর রহমান জানান,জব্দকৃত দেশীয় পিস্তল, বুলেট, বিয়ার এবং চা পাতাসহ আটক ব্যাক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###

নিউজ লিংক-https://teknaftoday.com/8b1h