ফাইল ছবি
অনলাইন ডেস্ক :
রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের জন্য নির্মিত তিনটি শরণার্থী শিবির বন্ধ করে দিতে শুরু করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। মঙ্গলবার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান। তবে এসব ক্যাম্পের বাসিন্দাদের কোথায় রাখা হবে তা জানা যায়নি। খবর এএফপির।
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন একটি কমিশন গত মাসে রোহিঙ্গা শিবির বন্ধ করে দেয়ার সুপারিশ করার পর এ পদক্ষেপ নেয়া হল। কমিশন বলেছে, এটা করা হলে সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমিত হবে। মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থং তুন এক ব্রিফিংয়ে বলেছেন, কমিশনের প্রতিবেদনে যে তিনটি ক্যাম্প বন্ধ করার কথা বলা হয়েছে সেগুলো বন্ধ করে দেয়ার কাজ শুরু হয়েছে। তবে এসব মুসলিমদের কোথায় সরিয়ে নেয়া হবে তা জানাননি তিনি। সোমবার তিনি বলেছেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া এগিয়ে নিতে সরকার যথাসাধ্য চেষ্টা করছে।
