রামুর কৃতি সন্তান এডভোকেট মোঃ খোরশেদ আলম চৌধুরী এপিপি হিসেবে নিয়োগ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

প্রেস বিজ্ঞপ্তি : রামুর কৃতি সন্তান এডভোকেট মোঃ খোরশেদ আলম চৌধুরী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সম্প্রতি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডল পাড়া এলাকার মরহুম ছলিম উল্লাহ চৌধুরী ও ছালেহা বেগমের সর্বকনিষ্ঠ সন্তান। এডভোকেট মোঃ খোরশেদ আলম চৌধুরী বর্তমানে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা লিগ্যাল এইড চট্টগ্রাম এর প্যানেল আইনজীবী হিসেবে নিয়োজিত আছেন। এছাড়াও তিনি বর্তমানে
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি ২২/২৩ এর নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিগত ১০ফেব্রুয়ারী ২২ ইংরেজি তারিখের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে নির্বাচন করে রেকর্ড তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে কক্সবাজার জেলার একমাত্র প্রতিনিধি হিসেবে বর্তমান কার্যকরী কমিটিতে দায়িত্ব পালন করছেন।