বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে টেকনাফের স্থানীয় যুবক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
১ টি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ টেকনাফের স্থানীয় এক যুবককে আটক করলো ৮ এপিবিএন।
ধৃত ব্যক্তি হচ্ছে টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকার আব্দুর রহিমের ছেলে আব্দুস শুক্কুর।
মঙ্গলবার দুপুরে ক্যাম্প-০৮ ইস্ট এর বি/৩৫ ও ৩৭ ব্লক থেকে তাকে আটক করা হয়।

এপিবিএন ৮ এর সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মোঃ ফারুক আহমেদ জানান, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে ৩ জানুয়ারী বেলা ১টার দিকে ‘ক্যাম্প-০৮ ইস্ট এর বি/৩৫ ও ৩৭ ব্লকে কতিপয় অস্ত্রধারী দুষ্কৃতিকারী অনুপ্রবেশ করে গোলাগুলি করতেছে’। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে ০৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জনাব উক্য সিং এর নেতৃত্বে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার জনাব মোঃ জালাল উদ্দিন ভূঁইয়া, পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আনোয়ার কামাল, এসআই (নিঃ) শেখ মোঃ ইয়াছিন ও এসআই (নিঃ) মোঃ আব্দুল মোমেন সঙ্গীয় ক্যাম্প-০৮ ইস্টে ডিউটিরত অফিসার ফোর্সকে ঘটনাস্থলে গমন করে । পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা কৌশলে পালিয়ে যায়।

এ সময় সন্দেহভাজন হিসেবে জনৈক আব্দুস শুক্কুর (২৮), পিতা- আব্দুর রহিম, মাতা- সেনু আরা, গ্রাম- লম্বা বিল, হোয়্যাইকং ইউপি, ওয়ার্ড-০৩, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির শরীর তল্লাশি করে ১ টি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। উক্ত বিষয়ে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।