নিজস্ব প্রতিনিধি।
ইউনিলিভার বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অনুষ্টান ২০২২ এর দেশ সেরা ডিস্ট্রীবিউটর হিসেবে দুইটি ক্যাটাগরিতে প্রথম স্থান ও একটি ক্যাটাগরিতে রানার্স আপ অর্জন করেছে টেকনাফের হেভেন গ্রুপের সহযোগী প্রতিষ্টান আরিক ইন্টারন্যাশনাল।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ৮টায় কক্সবাজারের তারকা হোটেল ওসান প্যারাডাইসের কনভেনশন হলে কোম্পানীর নবাগত রিজিওনাল সেলস ম্যানেজার নাবিলা ও বিদায়ী রিজিওনাল সেলস ম্যানেজার সৈয়দ জিকলুর জামিল সহ এরিয়া ম্যানেজার আক্তার হোসেন জমকালো অনুষ্টানের মধ্য দিয়ে হেভেন গ্রুপের চেয়ারম্যান ও উদ্যোক্তা আব্দুল করিমের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় ইউনিলিভারের উর্ধতন কর্মকর্তাসহ অর্ধশতাধিক ডিস্টিবিউটর প্রতিনিধি উপিস্থিত ছিলেন।
পুরষ্কার বিজয়ী ক্যাটাগরি গুলো হলো, সেকেন্ডারী সেলস গ্রুথ ও পারফর্মিং হাইজেনিক ক্যাটাগরিতে প্রথম স্থান এবং অপারেশনাল কমপ্লায়েন্স ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ২০১৭ সাল থেকে ইউনিলিভার বাংলাদেশ আরিক ইন্টারন্যাশনাল কে ডিস্টিবিউটর হিসেবে নিয়োগ দেয়।
এদিকে খোঁজ নিয়ে জানাযায়, বিগত ২০০৪ সালে এক জন উদ্যোক্তা হিসেবে হেভেন গ্রুপের চেয়ারম্যান আব্দুল করিম কক্সবাজারের টেকনাফে গ্রামীন ফোনের সাথে প্রথম ব্যবসা শুরু করেন। এর পরে পরে একে একে সিম্পনী মোবাইল ফোন, ইউনিলিভার বাংলাদেশ, ইউসিভি এজেন্ট ব্যাংকিং, বিকাশ, নেসলে বাংলাদেশ ও ইস্পাহানীর সাথে সফল ভাবে ব্যবসা করে একজন ব্যবসায়ী হিসেবে প্রতিষ্টা লাভ করেন।
