দেশের ৫ সাংবাদিক সেরা করদাতা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ২০২১-২২ করবর্ষে সাংবাদিক শ্রেণিতে সেরা করদাতার স্বীকৃতি পেয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম।মাহ্ফুজ আনাম ছাড়াও রয়েছেন প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা ও একই টেলিভিশনের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং ‘বাংলাদেশ প্রতিদিন’–এর সম্পাদক নঈম নিজাম।

এনবিআরে প্রকাশিত সাংবাদিকসহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকায় এসব তথ্য পাওয়া যায়। কোম্পানি পর্যায়ে তালিকায় থাকা প্রতিষ্ঠানের মধ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে মিডিয়া স্টার, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, সময় মিডিয়া লিমিটেড ও টাইমস মিডিয়া লিমিটেড।

সারা দেশের করদাতাদের কর পরিশোধ খতিয়ে দেখে ব্যক্তি পর্যায়ে ৭৬ জন এবং কোম্পানি পর্যায়ে ৫৩ জনকে এবং অন্যান্য ক্যাটাগরিতে ১২ জনসহ মোট ১৪১ জনকে সর্বোচ্চ ও দীর্ঘ সময়ের সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া প্রত্যেক জেলা ও সিটি করপোরেশন পর্যায়ের সেরা করদাতাদের আঞ্চলিকভাবে সম্মাননা দেওয়া হবে।