সংবাদ বিজ্ঞপ্তি : র্যাব-১৫ এর আভিযানিক দল হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল বিদেশী মদসহ ৩জনকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, গত ১৯নভেম্বর বিকাল ৩টায় কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী চাকমারকুলগামী রাস্তার মাথায় পশ্চিশ পার্শ্বস্থ পাকা রাস্তার নিকট অভিযান পরিচালনা করে উখিয়া উপজেলার হলদিয়াপালং ১নং ওয়ার্ড মরিচ্যার শোফাল শর্মার পুত্র হৃদয় শর্মা (১৯), মোঃ ইসলামের পুত্র মোঃ আরিফ (২০) এবং হ্নীলা পশ্চিম পানখালীর সিএনজি চালক নুরুল ইসলামের পুত্র আনোয়ার ইসলাম বাপ্পী (২৮) কে গ্রেফতার করে। পরে তাদের দেহ তল্লাশী করে ৬০টি ৪০% এ্যালকোহলযুক্ত ম্যানডেলে ডিসটিলারী মায়ানমার মদের বোতল পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর (ল’ এন্ড মিডিয়া) কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত আসামীগনদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
