পর্তুগালের কাতার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পর্তুগাল। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল সাজিয়েছেন কোচ ফার্নান্দো সান্তোস। অবধারিত ভাবেই দলে আছেন সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

এছাড়াও আছেন পেপে, বের্নারদো সিলভা, জোয়াল ফেলিক্স, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াসের মত তারকারা।
তবে দলে জায়গা হয়নি রেনেতা সানচেজের। আর চোটের কারণে আগেই ছিটকে গেছেন ডিয়েগো জোটা ও পেদ্রো নেতো।
পর্তুগাল দল:

গোলরক্ষক: দিয়েগো কোস্তা, রুই প্যাট্রিসিও ও জোসে সা।

রক্ষণভাগ: জোয়াল ক্যানসেলো, দিয়েগো দালোত, পেপে, রুবেন দিয়াস, দানিলো পেরেইরা, আন্তনি সিলভা, নুনো মেন্ডেস ও রাফায়েল গুরেইরো।

মধ্যমাঠ: উইলিয়াম, রুবেন নেভেস, পালহিনহা, ব্রুনো ফের্নান্দেস, ভিতিনহা, ওতাভিও, ম্যাথিউস নুনেস, বের্নারদো সিলভা ও জোয়াও মারিও।

আক্রমণভাগ: ক্রিস্তিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিও, রিকার্ডো হোরতা, আন্দ্রে সিলভা ও গোনকালো রামোস।