টেকনাফে বিজিবি-পুলিশ যৌথ অভিযান মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ০৭ রো*হি*ঙ্গা সহ আটক-২২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ প্রতিনিধি-২০ সেপ্টেম্বর

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ০৭ রোহিঙ্গা ও ১৫ বাংলাদেশীকে আটক করেছে।

আজ মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যপাড়া এলাকায় একটি বাড়ী থেকে তাদেরকে আটক করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. হাফিজুর রহমান জানান, নাইট্যংপাড়া এলাকায় জনৈক জামালের বাড়িতে রোহিঙ্গাসহ কিছু লোকের অবস্থানের খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

প্রাথমিকভাবে তারা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য সেখানে অবস্থান করছে বলে জানিয়েছে।

এদের মধ্যে আটক সাত রোহিঙ্গা বিজিবির হেফাজতে রয়েছে, তাদেরকে পুশব্যাক করা হবে বলে জানান ওসি।

এছাড়া বাকী পনেরো বাংলাদেশীকে থানায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।