টেকনাফে মা*দ*ক মামলার পলাতক আসামী নাজিরপাড়ার সালা উদ্দিন গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক মাদক ব্যবসায়ী সালা উদ্দিনকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, গত ৯ সেপ্টেম্বর রাত ৮টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর টেকনাফ (সিপিসি-১) ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ নাজির পাড়ায় অভিযান চালিয়ে স্থানীয় মাষ্টার নুরুজ্জামানের পুত্র সালা উদ্দিন (২৮) কে গ্রেফতার করেছে।
আটককৃত আসামীর বিরুদ্ধে ডিএমপি খিলক্ষেত থানার মামলা নং- ২৪/২৯৪, তারিখঃ ২১/০৮/২০১৯, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারণির ১০(গ)/৪০/৪১ ধারা মোতাবেক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন নিশ্চিত করেন।