চকরিয়া সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন সম্পন্ন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড শাখার সম্মেলন ও কাউন্সিল ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার ১৮ জুলাই বিকালে মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সুরাজপুর মানিকপুর ইউনিয়ন শাখার অন্তভুক্ত -৫নংওয়ার্ডে মনজুর মেম্বার সভাপতি, মো ইউসুফ সাধারণ সম্পাদক এবং
৪নং ওয়ার্ডে -সেতু বড়ুয়া সভাপতি ও মো দিদারুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ইউনিয়ন আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম কাজলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুরাজপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু মুছা, সৈয়দ আলম কমিশনার, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ওয়ালিদ মিল্টন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো.আবু মুছা (দুবাই), চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন,
উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ভারপ্রাপ্ত বাদল শর্মা, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নুুরুল আমিন।
সম্মেলনে সহযোগি সংগঠনের পক্ষথেকে বক্তব্য দেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো.ফেরদৌস, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান সুমন ও আবিদ আল হাসান। এছাড়াও সম্মেলনে ইউনিয়ন, উপজেলা আওয়ামীলীগ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে নতুন সভাপতি মনজুর মেম্বার, সেতু বড়ুয়া ও সাধারন সম্পাদক মো ইউসুফ, দিদারুল ইসলামকে সাথে নিয়ে সুরাজপুর মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ কক্সবাজার ১ আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমপির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ##