৮ম পাঠ-৮ম রুকু কাব্যে সূরা বাক্বারা [সূরা বাক্বারার ধারাবাহিক কাব্যিক ভাবানুবাদ]

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
********************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
***********************************************
আয়াত নম্বর :-৬২

★★ মহান আল্লাহর নামে আমি শুরু করি
জাহান জুড়ে যাঁর রহম আছে ভূরিভূরি। ★★

ইহুদি কুটিল মনে সদা – সর্বদা
করতো বড়াই নিয়ে বংশ মর্যাদা,
মুসা (আ:) ও তাওরাতের অনুসারী
ছিলোনা তারা আল্লাহর পূজারী।

ইসা (আ:) র সাথে প্যালেস্টাইনে এসেছিল যারা
গড়ে বসতি এলাকার নামটি ছিল নাসারা –
বলে ” হাওয়ারী ” আল্লাহর পথে আমরা সাহায্যকারী
খ্রীস্টান বা নাসারা,ইসা(আ:) ও ইঞ্জিল কিতাবের অনুসারী।

” সাবেইন ” যারা ছিল বেদ্বীন ও ধর্মত্যাগী
ধর্ম পালনে ছিল তারা বহুভাগী –
ইরাকের “মোসেল ” এলাকার এরা বাসিন্দা
নবী-রাসুলদের চেনার ছিলোনা কোন বিদ্যা।

পাঠ করতো লা-ইলাহা ইল্লাল্লাহ্
করতোনা বিশ্বাস নবী -রাসুলুল্লাহ্
এরাই হলো অগ্নি পূঁজকদের অনুসারী
আর ছিলো ওরা ফেরেস্তাদের পূজারী।

আল্লাহ্ ও আখেরাত দিবসে –
নিশ্চয়ই এনেছিল ঈমান বিশ্বাসে
ইহুদি, খ্রীস্টান আর সাবেইন
আর ছিলোনা যারা ” আমলে সওয়ালেহিন। ”

পুরস্কার ছিলো তাদের জন্য
প্রতিপালকের নিকট অনন্য,
তাদের নেই আর কোন ভয় –
দু:খকেও করবে এরা জয়।