অনলাইন ডেস্ক :
রাশিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনা ঘটেছে। মস্কোর কাছে ৬৫ যাত্রী ও ৬ কর্মী নিয়ে রোববার এ বিমান দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, মস্কোর দোমোদেভোদো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল বিমানটি (এন-১৪৮)। তবে কেন ও কীভাবে মাঝ আকাশে বিমানটিতে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। বিমানটিতে ৬৫ জন যাত্রী ছিলেন এবং কর্মী ছিলেন ৬ জন। তাদের কারও খোঁজ মেলেনি এখনও। খবর রাশিয়ান সংবাদ মাধ্যম স্পুটনিক নিউজ ও আলজাজিরার।
একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে স্পুটনিটনিউজ জানিয়েছে, বিমানটি যাত্রা শুরুর ২ মিনিট আগেই সেটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়। স্থানীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
বিমান বিধ্বস্ত হবার ঘটনার এক প্রত্যাক্ষদর্শী আল জাজিরাকে বলেন, আমি দেখছিলাম একটি জ্বলন্ত বিমান আকাশ থেকে ছিটকে পড়ছে।
অন্য একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এই বিমানের ইন্টারফ্রাক্স মাত্র ৮ বছর আগে তৈরি করা হয়েছে।
এর আগে ২০১৬ সালের বছরের ডিসেম্বরে দেশটির একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ৯২জন নিহত হয়। ২০১১ সালের সেপ্টেম্বরে দেশটিতে আরেকটি বিমান বিধ্বস্ত হয়ে ৪৪জন মারা যায়।
