কালের কন্ঠ অনলাইন :
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ ৬০ হাজার পিস ইয়াবাসহ স্থানীয় এক যুবদল নেতাকে আটক করেছে। মিয়ানমার থেকে নাফনদ পাড়ি দিয়ে পাচার করা ইয়াবার চালানটি হাতবদল হওয়ার পর রবিবার সকালে তাকে আটক করে পুলিশ। অপরদিকে, টেকনাফ সীমান্তে বিজিবি উদ্ধার করেছে আরো ২০ হাজার পিস ইয়াবার চালান।
আটক তাজউদ্দিন (৩৫) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হলদিয়া পালং ইউনিয়ন উত্তর শাখার আহ্বায়ক এবং মরিচ্যা পালং এলাকার মৃত চেহের আলীর ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ সঞ্জুর মোরশেদ জানিয়েছেন, পুলিশের একটি দল রবিবার সকালে কুতুপালং বাজারের দক্ষিণ পাশে কক্সবাজার টেকনাফ মহাসড়কের কচুবুনিয়া রাস্তার মাথায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
অপরদিকে, টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়ানের সদস্যরা রবিবার টেকনাফের হোয়াইক্যং নাফনদের তীর এবং শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
