৪২৪ পিচ বিয়ার ক্যান সহ ১ জন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক :
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বড়ইতলী এলাকা হতে ৪২৪ পিচ বিয়ার ক্যানসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বড়ইতলী এলাকায় সিএনজি মাহিন্দ্রাযোগে বড়ইতলী হতে টেকনাফগামী কতিপয় মাদক ব্যবসায়ী বিয়ার ক্যান ক্রয়-বিক্রয়ের নিমিত্তে আসিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স), বিএন এর নেতৃত্তে ১৪/১০/২০১৮ ইং তারিখ ১৮০৫ ঘটিকার সময় উক্ত স্থানে চেকপোষ্ট স্থাপন করে আসামী ১। মোঃ আলম (১৭), পিতা-ফরিদ আলম, সাং-জালিয়াপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে হাতেনাতে ধৃত করে । পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামীর দখল হতে ০৪টি বস্তার মধ্য হতে সর্বমোট ৪২৪ (চারশত চব্বিশ) পিচ বিয়ার ক্যান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিয়ার ক্যান এর মূল্য ৩,৩৯,২০০ (তিন লক্ষ ঊন চল্লিশ হাজার দুইশত) টাকা।

গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে অনুসন্ধানে জানা গেছে টেকনাফের প্রায় কুলিংকর্ণার সহ বিভিন্ন দোকানে এনাজি ড্রিংক হিসাবে কমান্ডো পানীয়টি বিক্রি হয়ে থাকে।