এম জিয়াবুল হক : দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত কক্সবাজারের চকরিয়া কোরক বিদ্যাপীঠ এতদাঞ্চলে শিক্ষা বিস্তারে সাফল্যের স্বাক্ষর রেখে চলছেন।
১৯৯০সালে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সুদীর্ঘ ৩২ বছর ধরে শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়ায় অভাবনীয় সাফল্যে অর্জনের মধ্যদিয়ে আগামীর পথে এগিয়ে যাচ্ছেন কোরক বিদ্যাপীঠ।
চলতি ২০৩২ সালেও এসএসসি পরীক্ষায় সদ্য ঘোষিত ফলাফলে ২১৫ জন জিপিএ-৫ পেয়ে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলে এবছর চকরিয়া কোরক বিদ্যাপীঠ কক্সবাজার জেলায় শীর্ষস্থান দখল করেছেন। একইসঙ্গে প্রতিষ্ঠানটি এসএসসির ফলাফলে চট্টগ্রাম বিভাগে দশম স্থান অর্জন করেছেন।
বিদ্যালয় সূত্রে জানাগেছে, ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৪৬৫ জন শিক্ষার্থী অংশ নেন। গত ২৮ নভেম্বর চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত এসএসসি’র ফলাফলে চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৪৬৫ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অতীত বছরের মতো সফলতার সঙ্গে পাশ করেছেন। ইর্ষণীয় এ ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন ২১৫জন শিক্ষার্থী।
এছাড়াও এ গ্রেড পেয়েছেন ১৮৯ জন শিক্ষার্থী। এ মাইনেস ও বি গ্রেড পেয়েছেন ৫৭ জন এবং সি গ্রেড ২ জন, এফ গ্রেড পেয়েছেন ২জন শিক্ষার্থী। তবে শাররীক অসুস্থতার কারণে দুই জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি।
২০২২ সালে এসএসসি পরীক্ষায় চকরিয়া কোরক বিদ্যাপীঠের পাশের হার ৯৯ দশমিক ৫৭। চমৎকার ফলাফলে এবারও চকরিয়া কোরক বিদ্যাপীঠ পুরো উপজেলা পেরিয়ে সমগ্র কক্সবাজার জেলা পর্যায়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো.নুরুল আখের বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কোরক বিদ্যাপীঠ থেকে ৪৬৫জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলে সফলতার সঙ্গে পাশ করেছে। তারমধ্যে ২১৫জন এপ্লাস পেয়ে অভাবনীয় সাফল্যে অর্জন করে আবারও জেলা পর্যায়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ এ অবদানে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পর্ষদ ও অভিভাবক মহলের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী বলেন, বিদ্যাপীঠের স শিক্ষকমণ্ডলী সবার সার্বিক প্রচেষ্টা এবং ক্লাসনির্ভর লেখাপড়ার মান্নোয়নের কারণেই প্রতিবছর এসএসসি, জেএসসি ও পিএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা শতভাগ পাশ করে অসাধারণ সাফল্য অর্জন করে আসছে।
এবছরও শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় ২১৫ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়ে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ধরে রেখেছে।
তিনি বলেন, কোরক বিদ্যাপীঠের সাফল্য চলমান রাখতে সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক মহলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি। আশা করি সকলে অতীতের মতো বিদ্যালয়ের লেখাপড়ার মান্নোয়নে নিজের অবস্থান থেকে দায়িত্বশীল ভুমিকা পালন করবেন। ##
সংবাদে বিদ্যালয়ের ছবি আছে
