২টাকায় শীতবস্ত্র বিতরণ করল হাসিঘর ফাউন্ডেশন
সংবাদ বিজ্ঞপ্তি :
“অসহায়ের মুখে হাসি ফুটাবো” স্লোগানকে সামনে রেখে অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন হাসিঘর ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারী) উখিয়ার কোটবাজার আরব সিটি সেন্টারের সামনে উক্ত কর্মসূচিতে এতিমখানা ও হেফজ খানার ছাত্র, বাজারের ভবঘুরে, রিক্সাচালক ও অসহায় গরীবদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসিঘর ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উপদেষ্টা সোবহান ফারজিন।
সভাপতিত্ব করেন,হাসিঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে ফারজিন সোবহান বলেন, গরীব অসহায়দের জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সবারই উচিত সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা,তা দের পাশে থাকা। হাসিঘর ফাউন্ডেশন অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছে এটা সত্যিই প্রসংশনীয়।
সভাপতির বক্তব্যে সংগঠনের প্রতিষ্টাতা মোহাম্মদ ইয়াসিন সিকদার বলেন, আমরা হাসিঘর ফাউন্ডেশনের প্রতিটি সদস্য অসহায় মানুষের জন্য কাজ করতে, অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রতিজ্ঞাবদ্ধ। হাসিঘর ফাউন্ডেশনের মূলমন্ত্রই হলো “অসহায়ের মুখে হাসি ফুটাবো”।
প্রতিষ্টালগ্ন থেকেই বিভিন্ন মানবিক কাজে হাসিঘরিয়ানরা নিজেদের মেলে ধরেছেন । সংগঠনটি প্রতিবছরই এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়ে নিয়ে থাকে, তবে এই বছরের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি টা একটু ভিন্ন। এইবছর ২টাকা শুভেচ্চামূল্যে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি।
হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার সভাপতি পি এম মোবারক তার বক্তব্যে বলেন আমরা সকল স্বেচ্ছাসেবী কাজ করার পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্ধ্যেগ নিয়েছেন তার মধ্যে এই আমাদের উখিয়া উপজেলাকে সর্ব প্রথাম স্মার্ট উপজেলা করার জন্য হাসিঘর ফাউন্ডেশন সর্বোচ্চ ভুমিকা রাখবেন বলে জানান।
সরেজমিনে দেখা গেছে, যদিও দুই টাকার প্রতীকী মূল্যের শীতবস্ত্র বিতরণ ছিল, তবে বাজারের গরিব রিক্সাচালক,ভবঘুরে,এবং হেফজখানার শিক্ষার্থীরা বিনামূল্যে শীতবস্ত্র নিচ্ছেন।

ব্যতিক্রমী এ আয়োজনে শুধু গরিব মানুষগুলোর উপস্থিতি পূর্ণতা দিয়েছে বলে মনে করেন হাসিঘর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ইয়াসিন সিকদার।
এ ছাড়া সংগঠনের স্বেচ্ছাসেবীরা পরবর্তীতে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত গরিব মানুষদের হাতে তাঁদের চাহিদা অনুযায়ী শীতবস্ত্র তুলে দিবেন বলে জানিয়েছেন।
এসময় উখিয়া শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় কর্মসূচি তে উপস্থিত ছিলেন,হাসিঘর ফাউন্ডেশন একেএনসি বিদ্যালয় টিম, পালং উচ্চ বিদ্যালয় টিম, মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় টিম সহ উখিয়া শাখা ও কেন্দ্রীয় পরিষদের উপ দপ্তর সম্পাদক নাজমুল হোসেন, সোহেল রানা প্রমুখ।
