১৪ এপিবিএন অধিনায়কের দায়িত্ব নিলেন পুলিশ সুপার নাইমুল হক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

খাঁন মাহমুদ আইউব, বিশেষ প্রতিনিধি:
কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক হিসাবে যোগদান করেছেন পুলিশ সুপার নাঈমুল হক নিপুন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে তিনি আনুষ্টানিক ভাবে যোগদান শেষে দায়িত্ব গ্রহন করেছেন।
174586877 1081976408880035 4950842407865999783 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এর আগে তিনি বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডার হিসেবে চাকুরীতে যোগদান করেন।

গত ২২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব ধঞ্জয় কুমার দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৫জন একই পদমর্যাদার বিসিএস (পুলিশ) ক্যাডারকে পদোন্নতি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পদায়ন করেছেন।

আর আগে এসপি আতিকুর রহমানকে ১৪ এপিবিএন থেকে বদলি করা হয়েছে।