টেকনাফ টুডে ডেস্ক :
গণমাধ্যম প্রতিষ্ঠান সমষ্টি ও ইউএসএআইডির আয়োজনে শান্তি ও সহনশীলতা উন্নয়নে সেরা রিপোর্টিংয়ের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ঢাকা ও রাজশাহীর মোট ১৩ জন মূলধারার সাংবাদিক ও নাগরিক সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় এক পুরষ্কার প্রদান অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক এবং নাগরিক সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
মূলধারার সাংবাদিক ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন জাগোনিউজ ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার মাসুদ রানা। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন দ্য ডেইলি স্টারের স্টাফ করেসপন্ডেন্ট জামিল খান এবং একাত্তর টিভির রাজশাহী ব্যুরো চিফ রাশিদুল হক রুশো।
নাগরিক সাংবাদি%
