বার্তা পরিবেশক : বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ৭নং ওয়ার্ড শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ হ্নীলা ইউপি চেয়ারম্যানের সাথে সৌজন্য স্বাক্ষাত করে কৌশল বিনিময় করেছেন।
১০ নভেম্বর হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রফিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার ৭নং ওয়ার্ড কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় সাংগঠনিক কার্য্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মোঃ এনাম সভাপতি, রফিক উদ্দিন বাবু সাধারণ সম্পাদক ও মোহাম্মদ কামালকে সাংগঠনিক সম্পাদক করে হ্নীলা ৭নং ওয়ার্ড শাখার কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। ###
