হ্নীলা ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন : সভাপতি নাছির সম্পাদক শামসুদ্দিন ও সাংগঠনিক আবু বক্কর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক :: বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ৩নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের কাউন্সিল ও সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে নাছিরকে সভাপতি শামসুদ্দিন সম্পাদক এবং আবু বক্কর ছিদ্দিককে সাংগঠনিক সম্পাদক করে ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে।
২৩ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় হ্নীলা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হ্নীলা ৩নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন রুবেলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাহমুদ হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক সাবের খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফেজ নুর কামাল। এতে স্বাগত বক্তব্য রাখেন হ্নীলা হাইস্কুল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সাদ্দাম করিম, সিঃ সহসভাপতি রাশেদ মালেক, সাংগঠনিক সম্পাদক রহিম উল্লাহ, প্রচার সম্পাদক শেখ রাসেল, মৌলভী বাজার জমিরিয়া মাদ্রাসা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন কাদের প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিনসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতৃবৃন্দ। Teknaf Pic B 1 23 10 18 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
১ম অধিবেশন শেষে ২য় অধিবেশনে নাছির উদ্দিন সভাপতি, শামসুদ্দিন শিহাব সাধারণ সম্পাদক ও আবু বক্কর ছিদ্দিককে সাংগঠনিক সম্পাদক করে হ্নীলা ৩নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।