বার্তা পরিবেশক : হ্নীলা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন এবং কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দিতায় মোঃ আমিন কালু সভাপতি এবং কাউন্সিলরদের ভোটে সিরাজুল ইসলাম সিরাজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
১৯ অক্টোবর বিকাল ৩টায় নাইক্ষ্যংখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হ্নীলা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষ্যে একসভা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মোঃ আমিন কালুর পরিচালনায় এতে সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার খলিলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য রশিদ আহমদ, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক তারেক মাহমুদ রনি।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং আওয়ামী লীগের সভাপতি মৌলানা শাকের আহমদ, সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিক আদহাম, বশির আহমদ মেম্বার, মোহাম্মদ নুর, মোহাম্মদ ইমরান, মাহমুদুর রহমান, আবুল কাসেম রাজা, মোঃ হোছন, মৌলভী সুলতান ইসলাম, মোঃ হোছন বাড়ু, মোস্তাক আহমদ প্রমুখ।
সম্মেলন শেষে ২য় পর্যায়ে কাউন্সিল অধিবেশনে বিনা প্রতিদ্বন্দিতায় মোঃ আমিন কালু সভাপতি এবং কাউন্সিলরদের সরাসরী ভোটে সিরাজুল ইসলাম সিরাজ (৭১ভোট) পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত নেতৃবৃন্দ অত্র ওয়ার্ডের কাউন্সিলগণ মূল্যবান রায় দিনে তাদের নির্বাচিত করায় সকলের প্রতি অভিনন্দন জানিয়ে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। ###
