সাদ্দাম হোসাইন : হ্নীলা-হোয়াইক্যং সিএনজি পরিবহন শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় অর্ন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির নিকট আনুষ্ঠানিক দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারী হ্নীলা বাসষ্টেশনের হাজী মোঃ নছিম মার্কেটস্থ নিজস্ব কার্যালয়ে এই দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় জেলা সমবায় অফিসার কর্তৃক মনোনীত অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রিদুওয়ান, সদস্য শামসুল আলম ও মোঃ শরীফের নিকট আনুষ্ঠানিক যাবতীয় হিসাব ও দায়িত্বভার হস্তান্তর করেন মেয়াদোত্তীর্ণ কার্যকরী কমিটির সভাপতি রশিদ আহমদ, সহসভাপতি মোস্তাক মিয়া, সদস্য সচিব নুরুল হোছাইন, সদস্য সরওয়ার কামাল ও মোঃ ইউনুছ। সময় সংগঠনের সদস্য রিয়াজ উদ্দিন, সাইফুল ইসলাম, কবির ড্রাইভার, মোঃ আমিন, মোঃ ইউনুছ, মেহেদী হাসান ও লাইনসম্যান ফরিদুল ইসলাম মুন্না প্রমুখ। অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি নির্ধারিত সময়ের মধ্যে একটু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অত্র সংগঠনকে গতিশীল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
