হ্নীলা হাইস্কুলে সৃষ্ট জটিলতা নিরসন সভায় আব্দুস সালাম ; সকলের সহায়তায় মেধা প্রতিযোগিতার মাধ্যমে সম্মিলিতভাবে এই স্কুলকে এগিয়ে নিতে চাই

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের ঐতিহ্যবাহী হ্নীলা হাইস্কুল নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সম্মিলিতভাবে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ভূল বোঝাবুঝির অবসান ঘটিয়ে অতীতের ত্রুটি-বিচ্যুতি থেকে শিক্ষা নিয়ে আগামীতে সকলের স্বচ্ছতা ও সহযোগিতার মাধ্যমে এলাকার শিক্ষা বিস্তারে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উপস্থিত সকলে মতামত ব্যক্ত করেন।

৩০সেপ্টেম্বর সকাল ১০টায় হ্নীলা হাইস্কুলের প্রধান শিক্ষকের কার্যালয়ে স্কুলে সৃষ্ট জটিলতার বিষয়ে এক সমঝোতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক শ্বেত লাল চন্দ্র দাশ, সিনিয়র সহকারী শিক্ষক কামাল আহমদ, নিলুফার ইয়াছমিন মুক্তা, স্কুল পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি নুরুল হোছাইন ভূট্টো, মারুফা সোলতানা, সহকারী শিক্ষক মনোয়ার হোসেন, খলিলুর রহমান, মোহাম্মদ জাকের হোছাইন, আশিকুর রহমান, প্রবাল শর্মা, মোহাম্মদ নুর, শফিউল আলম, মোহাম্মদ সেলিম, সরওয়ার কামাল, সাদেক উল্লাহ, সেলিমুল্লাহ, শবে মেহেরাজ, জোসনা আক্তার, মোহাম্মদ আব্দুল্লাহ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি ও প্রাক্তন ছাত্র সাইফুল ইসলাম, মোহাম্মদ সায়েম, আব্দুল আজিজ খোকন, আতিকুর রহমান আতিক, হ্নীলা হাইস্কুলের প্রতি ক্লাসে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে হ্নীলা হাইস্কুল নিয়ে সৃষ্ট বিষয়াদি নিয়ে উভয়পক্ষের লোকজন বক্তব্য ও মতামত প্রদান করেন। মুলত স্বার্থান্বেষী কিছু মহলের বিভ্রান্তিকর তথ্য আর অনিয়মিত যোগাযোগের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, প্রাক্তন ছাত্র ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মধ্যে ভূল বোঝাবুঝির ফলে উদ্ভুদ পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমান স্কুল পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আদনান চৌধুরীর সুদিক-নির্দেশনায় উভয়পক্ষের মধ্যে সৃষ্ট জটিলতার বিষয়ে এই সমঝোতার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিবৃন্দ যেকোন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় ত্রুটি-বিচ্যুতি থেকে বের হয়ে এসে আগামীতে মেধার ভিত্তিতে দেশ সেবায় যোগ্য নাগরিক তৈরীর উপর গুরুত্বারোপ করেন। হ্নীলা হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সালাম বলেন, আমাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে ভূল বোঝাবুঝির কারণে একটি অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। যা কোনমতে আমাদের কাম্য নয়। প্রাতিষ্ঠানিক স্বাথে আমাদের কিছু ভূল-ত্রুটি হয়ে থাকলে তা সংশোধন করে সকলের সহযোগিতার মাধ্যমে আগামীতে প্রতিযোগিতার মধ্যদিয়ে মেধা বিকাশের মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে চাই। কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি আমাদের শত্রু নয়। আমরা পরস্পরকে সহযোগিতার মাধ্যমে শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকা টেকনাফকে জ্ঞানের আলোতে প্রস্ফুটিত করতে চাই। আশাকরি আমরা-আপনারা সকলে মিলে এই প্রতিষ্ঠানকে উপজেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে প্রচেষ্টা চালিয়ে যাব। এই ব্যাপারে সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা কামনা করছি। ###