বার্তা পরিবেশক : হ্নীলা ষ্টেশন এলাকায় পেয়াজু বিক্রি করতে যাওয়া এক কিশোর গত ৪দিনধরে নিখোঁজ রয়েছে। তা নিয়ে পরিবারের মধ্যে চরম উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্টি হয়েছে।
নিখোঁজের পরিবার জানায়,গত ৪ঠা জানুয়ারী ২০২২ইং বিকালের দিকে হ্নীলা ষ্টেশনের চনা-পেয়াজু বিক্রেতা নুরুল কবিরের দুই কিশোর কর্মচারী পেয়াজু বিক্রি করতে হ্নীলা গোল্ডকাপ ফুটবল খেলা চলাকালীন মাঠে যায়। খেলা শেষ হলেও তারা দোকানে ফিরে আসেনি। তম্মধ্যে চকরিয়ার এক কিশোর সন্ধান বাড়িতে পাওয়া গেলেও গত ৪দিনধরে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল ঘোনার পাড়ার মুফিজ আলম ও আনোয়ারা বেগম দম্পতির প্রথম পুত্র ওসমান গণি (১৩) নিখোঁজ রয়েছে। সে ঘরের ৩ভাই, ১বোনের মধ্যে সবার বড়। সে নিখোঁজ থাকায় পরিবারের সকলে ভয় ও আতংকের মধ্যে রয়েছে।
দোকানদার পেয়াজু নুরুল কবির জানান, তারা আমার দোকানের কর্মচারী ছিল। বল খেলার মাঠে পেয়াজু বিক্রি করে টাকা-পয়সা কক্সবাজার পালিয়েছে। একজন চকরিয়া বাড়িতে গেছে অপরজন কক্সবাজার রয়েছে বলে জানতে পেরেছি তবে কোথায় রয়েছে নির্দিষ্ট করে বলতে পারছিনা।
নিখোঁজ কিশোরের পিতা মুফিজ আলম জানান, আমার ছেলেটি গত ৪দিনধরে পেয়াজু নুরুল কবিরের দোকান থেকে নিখোঁজ হয়েছে যায়। ছবির এই ছেলেটির সন্ধান কেউ পেয়ে থাকলে ০১৮৯০-৪৪৩৭২৭ ; ০১৪০৯-০৮৭৯২৭ নাম্বারের জানানোর জন্য সবিনয়ে আহবান জানানো যাচ্ছে এবং এই ব্যাপারে একটি জিডি দায়েরের প্রক্রিয়া চলছে। ###
