সংবাদ বিজ্ঞপ্তি : হ্নীলা ষ্টেশন মিনি টমটম মালিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে সংগঠনের দুস্থ,অসহায় ও দরিদ্র সদস্যদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৮এপ্রিল (শুক্রবার) বাদে জুমা হ্নীলা নাটমোরা পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে টমটম সমিতির দুস্থ, অসহায় ও দরিদ্র সদস্যদের মধ্যে চনা (ছোলা), তৈল, চিনি, পেয়াঁজ এবং শরবত তৈরীর উপকরণাদিসহ ১৭২ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় হ্নীলা ষ্টেশন মিনি টমটম মালিক সমবায় সমিতির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আমিন, সাবেক সভাপতি মোহাম্মদ ইছহাক, অর্থ সম্পাদক জাফর আলম, সহসভাপতি গিয়াস উদ্দিন, সদস্য নুরুল আমিন, আলী আহমদ, নুরুল্লাহ এবং মোহাম্মদ আব্দুল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, এখন প্রত্যন্ত এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের চরম দুঃসময় চলছে। তাই আমরা যতটুকু সম্ভব অসহায় মানুষের তরে সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসার আহবান জানানো হয়। ##
