হ্নীলা শাহ্ মজিদিয়া মাদ্রাসার দাখিল ২০১৪ইং ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা শাহ্ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষকদের সম্মানে দাখিল ২০১৪ইং ব্যাচের শিক্ষার্থীদের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Teknaf Pic A 2 29 04 22 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
২৯ এপ্রিল (২৭ রমজান) হ্নীলা ষ্টেশনস্থ বৈশাখী রেস্টুরেন্টে হ্নীলা শাহ্ মজিদিয়া মাদ্রাসার দাখিল ২০১৪ ইং ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, হ্নীলা শাহ্ মজিদিয়া মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, হ্নীলা শাহ্ মজিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নুর আহমদ আনোয়ারী, হ্নীলা মজিদিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মৌলানা নুরুল বশর ছিদ্দিকী, বদরখালী ফাজিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সাঈদ আহমদ তারেক, হ্নীলা মজিদিয়া মাদ্রাসার সাবেক প্রভাষক আব্দুল খালেক, হ্নীলা মজিদিয়া মাদ্রাসার ইংরেজি প্রভাষক শহীদুল মোস্তফা খোকন, সহকারী মৌঃ আব্দুল মালেক, আব্দুস সোবহান, সহকারী শিক্ষক মুসা কলিম উল্লাহ্, কামাল উদ্দিন, ফরিদ আলম (বিএসসি), জাফর আলম, জাহেদুল আলম চৌধুরী, আব্দুর রহিম মিয়া, শামসুল আলম, ক্বারী শব্বির আহমদ, হাফেজ ছৈয়দ আলম, অফিস সহকারী জমির উদ্দিন, আলী হোসাইন, আয়োজকদের পক্ষে আমিনুর রশিদ, সাইফুল করিম ও হাফেজ নুর কামাল প্রমূখ। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন হ্নীলা শাহ্ মজিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নুর আহমদ আনোয়ারী। ####