টেকনাফ প্রতিনিধি |
নাফ নদীতে বিজিবি ও বিজিপির মধ্যে ২৫ তম যৌথ টহল সম্পন্ন হয়েছে।
৯ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৯টা হতে সাড়ে ১০টা পর্যন্ত ঘন্টা ব্যাপী উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ২টি করে স্পীড বোটে এ যৌথ টহল সম্পন্ন করেন।
বিজিবির পক্ষে টেকনাফ বিওপির নায়েব সুবেদার মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে ১২ সদস্যের টহলদল অপরদিকে ২ নাম্বার বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধীনস্থ পিয়ানবু ক্যাম্পের পুলিশ মেজর মিনথ থে’র নেতৃত্বে ১০ সদস্যের টহল দল অংশ গ্রহন করেন।
উক্ত যৌথ টহল করাকালীন মাদক তথা ইয়াবা, নারী ও শিশু পাচার, মানব পাচার প্রতিরোধের নিমিত্তে উভয় দেশের সর্বাতœক সহযোগিতা প্রদানসহ সীমান্তে সংগঠিত যে কোন বিষয়ে বিওপি-ক্যাম্প-ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত পোষণ করেন। শেষে উভয় পক্ষের টহল কমান্ডার ও সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
প্রসঙ্গত গত মার্চ মাসে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যৌথ টহল শুরু হয়েছিল।
