হ্নীলা রাশেদ চেয়ারম্যান নাইন সেট গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : ১৫ ফেব্রæয়ারী ‘‘আমাদের টেকনাফ’’ অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্নীলায় রাশেদ চেয়ারম্যান নাইন সেট গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট নিয়ে হোয়াব্রাং ইয়ং বয়েজ স্পোটিং ক্লাব কর্তৃক মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে প্রকাশিত অপপ্রচারমূলক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা ফুটবল খেলার নামে ডাঙ্গাবাজি, অসৌজন্যমূলক আচরণকারীদের কারসাজি মাত্র।

প্রকৃত ঘটনা হচ্ছে, গত ১৪ই ফেব্রæয়ারী বিকালে হ্নীলা আলীখালী যুব সমাজ কর্তৃক আয়োজিত ‘‘ রাশেদ চেয়ারম্যান নাইন সেট গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’’ এর প্রথম রাউন্ডের ২২তম খেলা হোয়াব্রাং ইয়ং বয়েজ স্পোটিং ক্লাব বনাম লেদা অল স্টার ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সুনাম ও দক্ষতার সহিত প্রধান রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন কক্সবাজার জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের সদস্য জয়নাল আবেদীন, সহকারী মোহাম্মদ উল্লাহ ও শাহাব উদ্দিন।
খুব সুশৃংখল, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে খেলার প্রথমার্ধ্ব শেষ হয়। মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শেষের ২মিনিট পূর্বে শেষ সময়ে লেদা অল স্টার দল পর পর ২টি কর্ণার কিক লাভ করেন। ২য় কর্ণার কিক হতে লেদা দলের ১৭নং জার্সিধারী খেলোয়াড় হেড দিয়ে একমাত্র গোল করে দলকে এগিয়ে নেয়। তখন হোয়াব্রাং ইয়ং বয়েজ দল নিশ্চিত পরাজয় জেনে রেফারীর বিরুদ্ধে সময় ক্ষেপনের খোঁড়া অভিযোগ তুলে মাঠ ত্যাগ করে চলে যায়। তাৎক্ষণিক আয়োজক কমিটির সভাপতি অভিযোগটি গুরুত্ব সহকারে গ্রহণ করে তদারক করে দেখেন। তখনো রেফারীর হাতে নির্ধারিত সময়ের চেয়ে আরো ২মিনিট খেলা বাকি ছিল। হোয়াব্রাং দল মাঠে ফিরে না আসায় খেলার নিয়মানুসারে রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন।

এইদিকে ধারা ভাষ্যকারে থাকা আবছার মাহমুদ মাঠে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সুত্রপাত না করে পরিচালনা কমিটির নিয়মানুসারে খেলা চলবে বলে ঘোষণা করায় এই ভাষ্যকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেন। সুদক্ষ টূর্ণামেন্ট পরিচালনা কমিটি, ক্রীড়ামোদী, সুশীল সমাজের লোকজন এই খেলা উপভোগ করেছেন কিন্তু হোয়াব্রাং দল ছাড়া সাধারণ কোন ক্রীড়ামোদী মানুষ এখানে পক্ষপাত আচরণ হয়নি বলে দাবী করেন। সুতরাং এই টূর্ণামেন্ট নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার না করে আসুন সবাই মিলে এলাকার ক্রীড়া উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি এই আহবান জানাচ্ছি।

আমি সুদক্ষভাবে পরিচালিত এই টূর্ণামেন্ট নিয়ে কোন ধরনের বানোয়াট,ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কোন মহলের উদ্দেশ্য প্রণোদিত কথায় কান না দেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাচ্ছি।

নিবেদক :
রবিউল আলম রবি
সভাপতি
রাশেদ চেয়ারম্যান নাইন সেট গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট/২০২০ইং।