হ্নীলা মৌলভী বাজার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : হ্নীলা ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

১৫ আগষ্ট (শনিবার) সকাল ৯টায় কালো ব্যাজ ধারণ করে হ্নীলা মৌলভী আবুল কাশেম রাজা মার্কেটের অস্থায়ী কার্যালয়ে জাতীয়, শোক পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১০টায় শহীদের আতœার শান্তি কামনা করে খতমে কুরআন পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বিকালে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমিন কালুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ। প্রধান বক্তা ছিলেন হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। এতে সম্মানিত অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক তারেক মাহমুদ রনি, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বশির আহমদ মেম্বার, রাঙ্গুনিয়া ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক মাঈনুল হক, বিশেষ অতিথি ছিলেন ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আবুল কাসেম রাজা, মৌলভী সলতানুল ইসলাম,ফরিদুল আলম, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাঈনুল ইসলাম,কামরুল ইসলাম রাজু, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আবু বক্কর, সহসভাপতি জলাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যেউপস্হিত ছিলেন মৌলানা লিয়াকত, মাষ্টার আবু ছিদ্দিক , মাষ্টার আবু রাশেদ, হাফেজ মোহাম্মদ ইব্রাহিম, সুলতান আহমদ, মহিদুর রহমান মহিদু, কুতুব উদ্দিন, নুরুল আলম নুরু, মোহাম্মদ হোসেন, ফরিদ আহমদ, জুহুর আলম, আবদুল শুক্কুর, সরওয়ার আলম, নুরুল আলম, বেলাল উদ্দিন, নুরুল আমিন, দুদু মিয়া, আবদুল গফুর প্রমুখ।

আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত সকল শহীদের আতœার শান্তি এবং দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ###