হ্নীলা মৌলভী বাজারের আবছার ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা হ্নীলা মৌলভী বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আবছার নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে।
সুত্র জানায়, গতকাল ৪ঠা ফেব্রুয়ারী বিকাল ৫টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা মৌলভী বাজার আবুল কাশেম রাজা মার্কেটের সামনে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মৌলভী বাজার কোনার পাড়ার মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ আবছার উদ্দিন (৩২) কে ১টি শপিং ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড ল) মোঃ বিল্লাল উদ্দিন জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###