হ্নীলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির বর্ষপূর্তি ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ৬ষ্টবর্ষপূর্তি আতশবাজি ও কেক কাটা এবং নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান সভা অনুষ্ঠিত হয়েছে।
265419100 598100074828751 1084939166672780529 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
২৫ ডিসেম্বর (শনিবার) রাত ৮টায় হ্নীলা আলফালাহ একাডেমী মিলনায়তনে বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ৬ষ্টবর্ষপূর্তি ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা সভা সংগঠনের সভাপতি বাহাদুর শাহ তপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আব্বাস আলী এবং সহসাধারণ সম্পাদক ফরিদুল আলমের যৌথ সঞ্চালনায় এতে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী অধ্যাপক জহির আহমদ ও সদস্য মুফিজুল আলম, বিশেষ অতিথি এড: রশিদুল আলম চৌধুরী।
267966606 505316717386223 3175359757811005217 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এতে বক্তব্য রাখেন হ্নীলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির উপদেষ্টা তোফাইল আহমদ, ক্বারী ফরিদুল আলম, ক্বারী ফরিদুল আলম, সহসভাপতি শফিউল আলম, জমিদারদের পক্ষে মাষ্টার মোহাম্মদ রফিক, সহ-সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডাঃ নুরুল আজিম সোহেল, অর্থ সম্পাদক আবু ওসমান, এছাড়া উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড মেম্বার রেজাউল করিম, আমান উল্লাহ সওদাগর, মোজাফ্ফর সওদাগর, মৌলভী শাকের আহমদ, মৌলভী জামাল আহমদ, রফিক সওদাগর, শাকের আহমদ সওদাগর প্রমুখ।
267283212 5325015661063953 2086768331353995860 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
উল্লেখ্য,সকালে অনুষ্ঠানে মরহুম প্রতিষ্ঠা সভাপতিদেলোয়ার হোসেন, উপেদেষ্টা হ্নীলা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এইচ কে আনোয়ার, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা ফরিদ আহমদ, সদস্য আবুল হাশেম সওদাগর, নূরুল আমিন, হোসাইন মোহাম্মদ বেলাল, স্বরণে কোরআনে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত থেকে অনেককে সময় স্বল্পতার কারনে বক্তব্য দিতে না পারায় দূঃখ প্রকাশ করা হয়।
সভাশেষে নবনির্বাচিত চেয়ারম্যান এবং মেম্বারকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। সর্বশেষে দেশ,জাতি ও সংগঠনের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতের পর উপস্থিত সকলে প্রীতিভোজে মিলিত হয়। ###
266731653 634471797678070 5012692356338048019 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর