হ্নীলা বাজার দোকান কর্মচারী কল্যাণ সমবায় সমিতির উপদেষ্টার পিতা ইন্তেকাল : শোক প্রকাশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা বাজার দোকান কর্মচারী কল্যাণ সমবায় সমিতির উপদেষ্টা সদস্যের পিতা জাহেদ হোসাইন ইন্তেকাল করেছেন। এই প্রবীণ মুরুব্বীর মৃত্যুতে হ্নীলা বাজার দোকান কর্মচারী কল্যাণ সমবায় সমিতিসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
১৭ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৃত অছিউর রহমানের পুত্র এবং মরহুম আবুল হোছাইন মেম্বারের ছোট ভাই এবং হ্নীলা বাজার দোকান কর্মচারী কল্যাণ সমবায় সমিতির উপদেষ্টা আজাদ হোছাইনের পিতা, এক সময়ের জনপ্রিয় ফুটবল খেলোয়াড় জাহেদ হোসেন (৭৩) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ছেলে, ৫মেয়ে, নাত-নাতনীসহ বহু আতœীয়-স্বজন ও গুষগ্রাহী রেখে গেছেন। বাদে মাগরিব হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে।
এই মুরুব্বীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন হ্নীলা বাজার দোকান কর্মচারী কল্যাণ সমবায় সমিতির প্রধান উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য নজির আহমদ, আব্দুল আমিন, দেলোয়ার হোছন শাহীন, নুর মোহাম্মদ, মোঃ আলম, কবির হোছন, মোক্তার সওদাগর, ছৈয়দ আকবর, মোহাম্মদ আলম, রশিদ, শাহজাহান, কামাল, টিপু, জাকের, সভাপতি মোহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাঈলসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। তারা মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা করেন। #