বার্তা পরিবেশক : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের মেধাবী শিক্ষার্থী ইসাত কামাল আমরিন ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।
গত ২৪ মার্চ প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের মেধাবী ছাত্রী, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক, আমেরিকা প্রবাসী কামাল উদ্দিন আহমদ ও লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইসরাত জাহান দম্পতির মেয়ে ইসাত কামাল আমরিন (১১) ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে ২০১৮ সালে হ্নীলা একাডেমী ও গুহাফা বৃত্তি লাভ করেছে। এই সাফল্যের জন্য সে মা-বাবা, স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ স্বজনদের নিকট কৃতজ্ঞ। সে বর্তমানে রামু ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত। ভবিষ্যতে সে ডাক্তার হয়ে জনগণের স্বাস্থ্যসেবায় নিজেকে নিয়োগ করতে চাই। সে সকলের দোয়া প্রার্থী।
