হ্নীলা পূর্ব লেদায় গভীর রাতে বসত-বাড়ি ডাকাতি ; স্বর্ণ নগদ টাকা ও মোবাইল লুট

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

ফরিদুল আলম : হ্নীলা পূর্ব লেদায় এক মুখোশধারী স্বশস্ত্র দূবৃর্ত্তদল অভিনব কায়দা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে। ভূক্তভোগী পরিবার এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে প্রকৃত অপরাধীদের সনাক্ত করতে আইন-শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
বাড়ির গৃহকত্রী শামসুন্নাহার জানান,৭আগষ্ট রাত ১টারদিকে হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদায় মৃত সিকদার আলীর পুত্র হোছন আহমদ (৬০) এর বসত-বাড়িতে এসে একদল লোক দরজা খুলতে বলে। চৌকিদার-দফাদার কই বললে এখন এদের দরকার পড়েনা বলে জানায়। সরব বিশ^াসে দরজা খুলতেই শ্যামলা রংয়ের খাটো এবং ফর্সা রংয়ের লম্বা সাইজের অস্ত্রধারী দুই ব্যক্তিসহ ৬/৭জন মুখোশধারী স্বশস্ত্র ব্যক্তি বাহির থেকে কারেন্ট সংযোগ লাইন কেটে দিয়ে ঘরে প্রবেশ করে। তল্লাশী করে আলমিরায় রাখা এবং পরনে থাকা ৫ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৪৫হাজার টাকা, ২টি মুঠোফোন ও ২টি ছাতা নিয়ে যাওয়ার সময় বাড়ির সবাইকে ভেতরে রেখে বাহির থেকে তালা লাগিয়ে দিয়ে চলে যায়। পরে ভোরে ফজরের আজান হলে বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে প্রতিবেশীদের ডেকে এনে তালা ভাঙ্গা হয়। এই ঘটনা ফাঁস হওয়ার পর বসত-বাড়ি লুটপাট ও ডাকাতির নানা কৌশল আলোচিত হয়।
সম্প্রতি লেদা নুরালী পাড়া, পশ্চিম লেদা ঘোনা ও আলীখালী এলাকায় সক্রিয় হয়ে উঠা স্বশস্ত্র দূবৃর্ত্ত এই জাতীয় ঘটনার আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হলেও আগামীতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ ও নজরদারী কামনা করা হয়। ###