হ্নীলা পানখালী হতে অ*প*হ*র*ণ করে মু*ক্তি*প*ণ আদায়কারী চক্রের দুই সদস্য গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে হ্নীলায় অপহৃত দুই ভিকটিমকে উদ্ধার এবং পানখালীর পাহাড়ি এলাকা হতে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, গত ২৩ আগস্ট বিকাল সাড়ে ৫টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এ জনৈক মোঃ উমর ফারুকের দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফের হ্নীলা ইউপির পানখালী ঢালাছড়া গর্জন পাহাড়ের পশ্চিম পাশে গোয়েন্দা নজরদারী বাড়ানোর পর রাতেই অভিযান চালিয়ে গত ২১ আগস্ট সকালে লেচুয়াপ্রাং এলাকার মহিষ চরাতে গিয়ে পাহাড়ি দস্যুদের হাতে অপহৃত হয়ে ১০লক্ষ টাকা মুক্তিপণ দাবী অন্যথায় প্রাণে মারার হুমকিতে থাকা ভিকটিম তোফাজ্জল আহমদের পুত্র মোঃ ফয়সাল (১৮) এবং মৃত জব্বর মুল্লুকের পুত্র মোঃ নজির আহাম্মদ (৪২) কে উদ্ধার করে। উদ্ধারকৃত ভিকটিমদ্বয়ের স্বীকারোক্তিতে র‌্যাব-১৫ এর সদস্যরা ডাকাদ দলের আস্তানায় অভিযানে গেলে কয়েকজন পালিয়ে গেলেও পশ্চিম পানখালীর মৃত জিন্নাত আলীর পুত্র মোঃ রবিউল আলম ওরফে কালু (৩৫) এবং আলী আকবর পাড়া রোজারঘোনার জাফর আলমের পুত্র হোসেন আহাম্মদ (২০) গ্রেফতার করা হয়। ধৃতরা জিজ্ঞাসাবাদে জানায় উক্ত অপহরণকারীরা দীর্ঘদিন যাবৎ স্থানীয় এবং রোহিঙ্গাদের অপহরণ করে পাহাড়ে আটকিয়ে রেখে মুক্তিপনের বিনিময়ে মুক্তি দিত। মুক্তিপণ দিতে ব্যর্থ হলে তাদের হত্যা করে লাশ গুম করে ফেলত।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত ভিকটিম এবং গ্রেফতারকৃত অপহরণকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###