বার্তা পরিবেশক : দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়া পানখালী সড়ক সংস্কারের দাবীতে মানব বন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। তাতে এই সড়কটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও এবং এমপির হস্তক্ষেপ কামনা করা হয়।
গত ১০জুন বাদে আছর হ্নীলা দারুস সুন্নাহ সংলগ্ন প্রধান সড়কে জরাজীর্ণ পানখালী সড়ক সংস্কারের দাবীতে পানখালী সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এরপর এক পথসভা পানখালী সমাজ কল্যাণ সংসদের সভাপতি হামিদ হোসাইন হেভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট টেকনাফ উপজেলা শাখার সভাপতি তারেক মাহমুদ রনি। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক তথ্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক এডভোকেট রশিদুল আলম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাষ্টার ইলিয়াস শাহ, রাজনৈতিক ব্যক্তিত্ব রশিকুল আলম চৌধুরী, পানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভঅপতি ডাঃ নুর মোহাম্মদ নুরু, সমাজ সেবক ফরিদুল আলম, আইনজীবি এডঃ জালাল উদ্দীন, এডঃ মোঃ ফয়সাল, আলহাজ্ব আব্দুল মোনাফ স্মৃতি ও যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মামুনুর রশিদ, সমাজসেবক মৌঃ নুরুল হোসাইন ফাহিম, পশ্চিম সিকদার পাড়া ক্রীড়া পরিষদের সভাপতি আব্দুল্লাহ বিন কাদের, পানখালী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ঈসা খাঁন, সমাজসেবক মোরশেদ শাহ, মোঃ মোহছেন, মোঃ জয়নাল, পূর্ব পানখালী একতা ফাউন্ডেশনের সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সমাজসেবক জয়নাল আবেদীন এবং মোবারক হোসাইন প্রমুখ ।
এতে বক্তারা জনগুরুত্বপূর্ণ এই সড়কসহ অত্র ইউনিয়নের চলাচল অযোগ্য হয়ে পড়া সকল রাস্তা-ঘাট দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
