হ্নীলা নবপ্রজন্ম ছাত্র পরিষদের নতুন কমিটি গঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা ইউনিয়ন এসএসসি-২০১৯ইং ব্যাচের শিক্ষার্থীদের গড়া হ্নীলা নবপ্রজন্ম ছাত্র পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ফারুক মোঃ শরীফ সভাপতি, মোঃ আরমান নাহিদ সাধারণ সম্পাদক ও কামাল রিহানকে সাংগঠনিক সম্পাদক করে ২৩সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

৪ জানুয়ারী (সোমবার) বিকাল ৩টায় হ্নীলা নবপ্রজন্ম ছাত্র পরিষদের অস্থায়ী কার্যালয়ে হ্নীলা নবপ্রজন্ম ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা ফারুক মোঃ শরীফের সভাপতিত্বে এবং ওমর ফারুক জিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন সদস্য সাইফুল ইসলাম শারেক, মোঃ আরমান নাহিদ, কামাল রিহান, জামাল উদ্দিন মানিক, জিয়াউল হক তুহিন, জামাল উদ্দিন জিকু, শাহ মোহাম্মদ ইরফান, আব্দুল আজিজ খোকন ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সভা শেষে হ্নীলা নবপ্রজন্ম ছাত্র পরিষদের ২০২১ইং সালের পরিচালনা কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ফারুক মোঃ শরীফ, সহ-সভাপতি ওমর ফারুক জিয়া, সাইফুল ইসলাম শারেক, সাধারণ সম্পাদক মোঃ আরমান নাহিদ, যুগ্নসাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম জিহান, জামাল উদ্দিন জিকু, সাংগঠনিক সম্পাদক কামাল রিহান, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মানিক, প্রচার সম্পাদক আরিফুর রহমান খাঁন মুন্না, সহ-প্রচার সম্পাদক ওয়াহিদুর রহমান বিজয়, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ খোকন, সহ-দপ্তর সম্পাদক শাহ মোহাম্মদ ইরফান, অর্থ সম্পাদক জিয়াউল হক তুহিন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া সম্পাদক মোবারক আলী রাজু, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ ইসমাঈল সিরাজী, ধর্মবিষয়ক সম্পাদক আতিকুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিগান চন্দ্র ধর, সদস্য মুনতাছির রহমান জয়, আব্দুর রহমান, মোঃ শামীম ও মোঃ রিয়াজুদ্দিন।

ভাষাগত ত্রুটি থাকায় সংগঠনের নাম সংশোধন করে হ্নীলা নবপ্রজন্ম ছাত্র পরিষদ নামকরণ করা হয়। নবগঠিত এই সংগঠনের গঠিত নতুন কমিটি স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপন, পথ শিশুদের শিক্ষা ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, বাল্যবিবাহ প্রতিরোধ,ইভটিজিং প্রতিরোধ, মাদক প্রতিরোধমূলক সচেতনতা, সামাজিক সচেতনতা সৃষ্টিসহ বিবিধ লক্ষ্য উদ্দেশ্য পালনে কাজ করে যাবেন। ###