হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন ; ১ম খেলায় রয়েল ফুটবল একাদশ বালুখালীর শুভ সুচনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ২য় আসরের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে বালুখালী রয়েল ফুটবল একাদশ ২-০ গোলে রংগে ইলাহী ফুটবল একাদশকে হারিয়ে শুভ সুচনা করেছে।
w 2 scaled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
১০ ডিসেম্বর (শুক্রবার) বিকাল সাড়ে ৩টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি যুব ক্রীড়া পরিষদের আয়োজনে আব্দুল মোনাফ স্মৃতি ফাউন্ডেশনের খেলার মাঠে হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং উদ্বোধন অনুষ্ঠান টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বাহাদুর শাহ তপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদস্য সচিব আনোয়ার হোছন নয়নের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন ক্রীড়া পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জহির আহমদ, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ফজলুল কবির, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোলতান মাহমুদ চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন টূর্ণামেন্ট পরিচালনা কমিটির যুগ্ন-আহবায়ক এবং উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ন-আহবায়ক ও হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু, টেকনাফ উপজেলা ক্রীড়া পরিষদের সহ-সভাপতি জামাল সাদেক রিফাত, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ মিন্টু, টূর্ণামেন্ট পরিচালনা কমিটির যুগ্ন-আহবায়ক তাজুল ইসলাম, যুগ্ন-আহবায়ক এবং আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি ও যুব ক্রীড়া পরিষদের সভাপতি এডভোকেট রশিদুল আলম চৌধুরী। খেলার শুরুতে অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে পরিচিতি হন এবং ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে দর্শকদের আনন্দ দানের পাশাপাশি আগামী প্রজন্মের শিক্ষনীয় ভূমিকা পালনের আহবান জানান। পড়াশুনার পাশাপাশি খেলাধূলায় পাকাপোক্ত বিশে^র বুকে বাংলাদেশকে পরিচিত করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহবান জানানো হয়।
w 3 scaled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এরপর প্রধান রেফারী সাইফুল ইসলাম লম্বা বাঁশি বাজিয়ে হ্নীলা রংগে ইলাহী ফুটবল একাদশ বনাম রয়েল ফুটবল একাদশ বালুখালীর মধ্যকার খেলা শুরু করেন। উভয়দলের আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা এগিয়ে চলাকালীন প্রথমার্ধ্বের ১০মিনিটের মাথায় রয়েল ফুটবল একাদশ বালুখালীর ১০নং জার্সিধারী খেলোয়াড় ১ম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর রংগে ইলাহী ফুটবল একাদশ গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও গোলের দেখা পায়নি। এভাবে আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা এগিয়ে চলাকালীন রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার মধ্য বিরতি ঘোষণা করেন।
w 4 scaled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মধ্য বিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়। উভয় দলের আক্রমণ আর পাল্টা আক্রমণে দারুণ উত্তেজনাপূর্ণ পরিবেশে খেলা এগিয়ে চলতে থাকে। ২য়ার্ধ্বের ১৭ মিনিটের মাথায় এগিয়ে থাকা দলের ১১নং জার্সিধারী খেলোয়াড় আরো একটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। এদিকে রংগে ইলাহী ফুটবল একাদশ গোল পরিশোধে প্রাণপণ চেষ্টা করেও গোলের দেখা পায়নি। খেলার নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ায় রেফারী লম্বা বাঁশি খেলার সমাপ্তি ঘোষণা করলে রয়েল ফুটবল একাদশ বালুখালী ২-০ গোলে বিজয়ী হয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে অত্র টূর্ণামেন্টে শুভ সুচনা করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ১০নং জার্সিধারী খেলোয়াড়।

খেলায় সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন সুমন কান্তি দে, শাহাবুদ্দিন এবং ৪র্থ রেফারী হিসেবে ছিলেন আবুল বশর ইমন। আগামীকাল লেদা ফুটবল একাদশ বনাম সাইনিং স্টার কুতুপালং একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। ###