বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ২য় আসরের ৬ষ্টদিনের টান টান উত্তেজনাপূর্ণ খেলায় ফেভারিট হোয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে শুভ সুচনা করেছে কাঞ্জরপাড়া মডেল স্পোর্টিং ক্লাব।

১৬ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি ফাউন্ডেশনের খেলার টূর্ণামেন্টের ১ম রাউন্ডের ৬ষ্টদিনের খেলা হোয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব এবং হোয়াইক্যং কাঞ্জরপাড়া মডেল স্পোর্টিং ক্লাবের মধ্যে শুরু হয়। উভয় দলের খেলোয়াড়েরা নৈপূণ্য দেখিয়ে খেলা চলাকালীন ৫ মিনিটের মাথায় কাঞ্জরপাড়া মডেল স্পোর্টিং ক্লাবের ১০নং জার্সিধারী খেলোয়াড় আবু হানিফ চমৎকার একটি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর হোয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের চৌকষ খেলোয়াড়েরা গোল পরিশোধের জন্য বার বার চেষ্টা করেও গোলের দেখা পায়নি। উত্তেজনাপূর্ণ খেলা চলাকালীন ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।

মধ্য বিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়। হোয়াব্রাং বয়েজ স্পোর্টিং ক্লাব বার বার গোল পরিশোধের চেষ্টা করেও প্রতিপক্ষ দলের রক্ষণভাগের দৃঢ়তায় গোল করতে পারেনি। এভাবে চলতে থাকা ৬ষ্টদিনের খেলার নির্ধারিত সময় শেষ হওয়ায় প্রধান রেফারী লম্বা বাঁশি বাজিয়ে সমাপ্তি ঘোষণা করেন। ফলে কাঞ্জরপাড়া মডেল স্পোর্টিং ক্লাব প্রথম খেলায় ১-০ গোলে জয় নিয়ে মাঠ ত্যাগ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন কাঞ্জরপাড়া মডেল স্পোর্টিং ক্লাবের একমাত্র গোলদাতা আবু হানিফ।
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আবু ছৈয়দ,সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন সাঈদ মুন্না, সোহেল চৌধুরী এবং ৪র্থ রেফারী হিসেবে ছিলেন কামরুল আহসান সোহেল। আগামীকাল ১৭ডিসেম্বর হ্নীলা ফুলের ডেইল ফুটবল একাদশ বনাম জাদিমোরা শালবাগান ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। ###
