হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ; লেদা ফুটবল একাদশ এবং সাইনিং স্টারের মধ্যে পয়েন্ট ভাগাভাগি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ২য় আসরের ২য়দিনের খেলা লেদা ফুটবল একাদশ বনাম সাইনিং স্টার কুতুপালং ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। পুরো খেলায় উভয়দল আধিপত্য বিস্তার ও নৈপূন্য প্রদর্শন করলেও শেষ পর্যন্ত খেলা ১-১ গোলে প্র হয়।
1 2 scaled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
১১ ডিসেম্বর (শনিবার) বিকাল সোয়া ৪টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি ফাউন্ডেশনের খেলার মাঠে লেদা ফুটবল একাদশ বনাম সাইনিং স্টার কুতুপালং ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। উভয় দলের আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা চলাকালীন ৫মিনিটের মাথায় সাইনিং স্টার কুতুপালং ফুটবল একাদশের ৭নং জার্সিধারী খেলোয়াড় নুরুল কলিম ১ম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর লেদা ফুটবল একাদশ গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। এভাবে চলতে থাকা খেলার ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাশি বাজিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।
3 2 scaled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মধ্য বিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হলে উভয় দল আবারো আক্রমণ-পাল্টা আক্রমণ শুরু করে। দারুণ উত্তেজনাপূর্ণ খেলায় দর্শকেরা উল্লাসিত হয়ে উঠে। কিন্তু খেলা শেষ হওয়ার পূর্বে সাইনিং স্টার কুতুপালং ফুটবল একাদশের বিপক্ষে পেনাল্টি কিক লাভ করে লেদা ফুটবল একাদশ। দলের ১০নং জার্সিধারী খেলোয়াড় অধিনায়ক তৌহিদুল ইসলাম রাজুর কৌশলী শর্টে প্রতিপক্ষ দলের গোলরক্ষককে পরাজিত করলে খেলা ১-১ গোলে সমতায় ফিরেন উভয়দল। পুরো খেলার সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে অত্র টূর্ণামেন্টের ২য়দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন। ফলে উভয় দল ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়েন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন সাইনিং স্টার কুতুপালং একাদশের গোলদাতা নুরুল কলিম।
4 2 scaled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আলী হোছাইন,সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন শাহাদাত হোছাইন, শিপন দাশ এবং ৪র্থ রেফারী হিসেবে ছিলেন রুস্তম আলী সৈকত। আগামীকাল রামিসা ফুটবল একাদশ হ্নীলা পূর্ব সিকদার পাড়া বনাম ফুটন্ত গোলাপ রইক্ষ্যং একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। ###