হ্নীলা কর্মচারী ঐক্য পরিষদের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে। এতে সংগঠনকে শক্তিশালী এবং কার্যকর করার জন্য বিভিন্ন সিদ্বান্ত গৃহীত হয়।
জানা যায়, ২৩ জুন রাত পৌনে ৮টায় বাসষ্টেশনের নিউ মার্কেটের ২য়তলায় এপেক্স শোরুম সংলগ্ন হলরোমে হ্নীলা কর্মচারী ঐক্য পরিষদের ঈদ পূর্ণমিলনী উপলক্ষ্যে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি মোঃ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান সওদাগর, নুরুল কবির সওদাগর, শাহাদাত হোসেন সওদাগর, আনোয়ার সওদাগর ও নুরুল আমিন সওদাগর। সাধারণ সম্পাদক মোঃ তারেকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম, কবির হোছন, নজির আহমদ, নুরুল হুদা, মোঃ ইসমাঈল, জালাল আহমদ সওদাগর, মোঃ আলম জনি, আব্দুর রশিদ, মোঃ ইসহাক, মোঃ ইব্রাহীম মুন্না, অর্থ সম্পাদক মোঃ ইসমাঈল প্রমুখ।
উক্ত সভায় দোকান কর্মচারী ঐক্য পরিষদের সদস্যদের স্বার্থ রক্ষায় নব গঠিত এই সংগঠনকে আরো শক্তিশালী, গতিশীল ও কার্যকর করার জন্য নানাবিধ সিদ্বান্ত গৃহিত হয়। উক্ত সভায় নবগঠিত হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোঃ রফিক, সাধারণ সম্পাদক মোঃ তারেক ও সাংগঠনিক সম্পাদক কোরবান আলীসহ ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি পরিচয় করিয়ে দেওয়া হয়। শেষে দেশ, জাতি ও সকল কর্মচারীদের কল্যান কামনা করে বিশেষ মোনাজাতের পর প্রীতিভোজে মিলিত হয়।