হুমায়ূন রশিদ / ছৈয়দ করিম রণী : টেকনাফের হ্নীলায় আলহাজ্ব মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে যাওয়ার পথেই মুখোশধারী দূবৃর্ত্ত দলের হামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ রক্তাক্ত হয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার পর বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা নৃশংস এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বিক্ষোভ মিছিল, মানব বন্ধন ও পথসভা করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে।
২০আগষ্ঠ সকাল পৌনে ৯টারদিকে টমটমযোগে উপজেলার হ্নীলা পুরান বাজার হতে টেকনাফের হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে যাচ্ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদ এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কায়সার রশিদ লালু। টমটমযোগে কলেজে যাওয়ার সময় ইউছুপের মালিকানাধীন তরঙ্গ ডেকোরেশনের দক্ষিণ পাশে কলেজ সংলগ্ন এলাকায় পৌছঁলে মুখোশধারী দুই মোটর সাইকেল আরোহী যুবক গাড়ি গতিরোধ করে কথা বলার ছলে মুখে হঠাৎ প্লাস দিয়ে আঘাত করে দ্রুত মোটর বাইকে উঠে দক্ষিণ দিকে চলে যায়। তাঁর ওঠ ছিঁড়ে গিয়ে দাঁতের মাড়ি থেতলে মাংস খন্ড পড়ে গেছে।
সাথে থাকা হিসাববিজ্ঞান প্রভাষক কায়সার রশিদ জানান,হামলাকারীরা গাড়ি গতিরোধ করে কোন কিছু বুঝে উঠার আগেই প্লাস দিয়ে মুখে আঘাত করে দ্রæত পালিয়ে যায়। এদের সনাক্ত করতে না পারলেও কলেজের সাবেক অথবা বর্তমান ছাত্র বলে মনে হয়েছে। পরে ঘটনাস্থলে থাকা সহকর্মীরা টমটম নিয়ে তাঁকে হ্নীলা ষ্টেশন হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং ডক্টরস চেম্বারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগে পরীক্ষা-নিরীক্ষার পর এই রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে দুপুর ১টারদিকে টেকনাফের হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল করে হ্নীলা ষ্টেশনে এসে মানব বন্ধনের পর প্রতিবাদ সভার আয়োজন করেছে। এতে বক্তব্য রাখেন এমএমসি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আল আমিন সোহাগ, প্রাক্তন ছাত্র মোহাম্মদ ফারুক, এনামুল হক, আনোয়ার ইসলাম, সাইফুল ইসলাম, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ আতিক, বর্তমান শিক্ষার্থী সুমাইয়া নুর প্রমুখ। বক্তারা এই শিক্ষা গুরুর প্রতি নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ ঘন্টায় হামলাকারীদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার করার দাবী জানান।
এদিকে এমএমসি কলেজ গর্ভনিং বডির সদস্য অধ্যাপক জহির আহমদ জানান, এই ধরনের ঘৃণ্য কর্মকান্ডে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য থানায় লিখিত অভিযোগ দায়েরের পর আইন প্রয়োগকারী সংস্থার সর্বোচ্চ মহলকে অবহিত করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছি। ###
