হ্নীলা একাডেমী মেধা বৃত্তি সম্পন্ন : ফলাফলে হ্নীলা প্রি-ক্যাডেট ও শাহ আবুল মঞ্জুর (রাঃ) দারুস সুন্নাহ একাডেমী শীর্ষে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক : দ্বিতীয় বারের মতো আন্ত: ইউনিয়ন হ্নীলা একাডেমী মেধা বৃত্তি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রকাশিত ফলাফলে হ্নীলা প্রি-ক্যাডেট স্কুল ও হযরত শাহ আবুল মঞ্জুর (রা) দারুস সুন্নাহ একাডেমী মেধা তালিকায় শীর্ষে রয়েছে।
১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ হলরোমে হ্নীলা একাডেমী মেধা বৃত্তি ২য় আসর শুরু হয়। উক্ত বৃত্তি পরীক্ষায় ইবতেদায়ী ৮১জন পরীক্ষার্থীদের ৭৯জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ-গ্রহণ করেন। অপরদিকে কেজি এবং প্রাইমারী স্কুল পর্যায়ে ৭২জন পরীক্ষার্থীদের মধ্যে ৭১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ-গ্রহণ করেন।
উক্ত পরীক্ষার হল পরিদর্শন করেন হ্নীলা একাডেমীর প্রধান উপদেষ্টা ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সমাজসেবা ও ত্রাণবিষয়ক সম্পাদক এইচ এম ইউনুছ বাঙ্গালী। বৃত্তি পরীক্ষা কমিটির সভাপতি হ্নীলা আলফালাহ একাডেমীর সহকারী অধ্যক্ষ মোঃ রফিক, হ্নীলা একাডেমীর সভাপতি আনোয়ার হোসাইন নয়নসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। Teknaf Pic A 3 14 12 18 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
উক্ত বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এমএসসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদ, হল সুপারের দায়িত্ব পালন করেন টেকনাফ বিজিবি স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মজিদ, পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন টেকনাফ সরকারী এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শব্বির আহমদ।
পরীক্ষা শেষে হ্নীলা একাডেমী কর্তৃপক্ষ সন্ধ্যা ৭টায় ফলাফল প্রকাশ অনুষ্ঠান বৃত্তি পরীক্ষা কমিটির সভাপতি মাষ্টার মোঃ রফিকের সভাপতিত্বে এবং ই.খ.ম ইসমাঈলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা একাডেমীর প্রধান উপদেষ্টা এইচএম ইউনুছ বাঙ্গালী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্র সচিব ও এমএসসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদ। এছাড়া উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার, হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোছন, ৪নং ওয়ার্ড মেম্বার হোছাইন আহমদ, বিশিষ্ট সমাজ সেবক কায়সার উদ্দিন, মৌঃ শাকের আহমদ, হ্নীলা একাডেমীর সভাপতি আনোয়ার হোছাইন ও মাষ্টার নুরুল হোছাইন ভূট্টো। মাষ্টার রফিকের স্বাগত বক্তব্যের পর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান উপদেষ্টা এইচএম ইউনুছ বাঙ্গালী। শেষে তিনি অত্র একাডেমীর সার্বিক সাফল্য কামনা করেন। Teknaf Pic A 1 14 12 18 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
প্রকাশিত ফলাফলে স্কুল পর্যায়ে হ্নীলা প্রি-ক্যাডেট স্কুল ১ম ও ২য় ট্যালেন্টসহ ২টি ট্যালেন্টপুল এবং সম্পূরক ৫টিসহ মোট ৭জন পরীক্ষার্থী বৃত্তি লাভ করেন। অপরদিকে মাদ্রায়া পর্যায়ে প্রথমবারের মতো অংশ-গ্রহণ করে হযরত শাহ আবুল মঞ্জুর (রা) দারুস সুন্নাহ একাডেমী ১ম, ২য়, ৩য় ৩টি ট্যালেন্ট ও সাধারণ ১টি এবং সম্পূরক ৩টিসহ ৭জন পরীক্ষার্থী বৃত্তি লাভ করেন।

পাঠক ও পরীক্ষার্থীদের সুবিধার্থে ফলাফল নিম্মে প্রকাশ করা হল :-

ফলাফল বিবরণী
চতুর্থ শ্রেণী
(স্কুল)

ট্যালেন্টপুল
ক্রমিক পরীক্ষার্থীর নাম রোল নং ওয়ার্ড নং প্রতিষ্টান/বিদ্যালয়ের নাম মেধার স্থান মন্তব্য
০১ মোশারাফাতুল এ্যামি ১১৪ ৩ হ্নীলা প্রি-ক্যাডেট স্কুল প্রথম
০২ নুরুল আমিন ১২৪ ৩ হ্নীলা প্রি-ক্যাডেট স্কুল দ্বিতীয়
০৩ মুহাম্মদ ইয়াসিন ১৪৪ ৩ হ্নীলা আল ফালাহ একাডেমী তৃতীয়

সাধারণ
ক্রমিক পরীক্ষার্থীর নাম রোল নং ওয়ার্ড নং প্রতিষ্টান/বিদ্যালয়ের নাম মেধার স্থান মন্তব্য
০১ তাফরিনা জেরিন জমিলা ১০৬ ২ নাইক্যংখালী আইডিয়াল সাধারণ
০২ মুহিবুর রহমান ছিদ্দিকী সমির ১৪৫ ৩ হ্নীলা আলফালাহ একাডেমী সাধারণ
০৩ ইমান হাসান ১৬৬ ৯ মোছনী পাড়া আদর্শ বিদ্যাপীঠ সাধারন

সম্পূরক
ক্রমিক পরীক্ষার্থীর নাম রোল নং ওয়ার্ড নং প্রতিষ্টান/বিদ্যালয়ের নাম মেধার স্থান মন্তব্য
০১ রেহনুমা জালাল হাফছা ১২১ ১ হ্নীলা প্রি ক্যাডেট সম্পূরক
০২ নাবিল আল হাসান রিফাত ১১৫ ৪ হ্নীলা প্রি ক্যাডেট সম্পূরক
০৩ সেকুফা আকতার ১২২ ৫ হ্নীলা প্রি ক্যাডেট সম্পূরক
০৪ নাফিজা আফরোজ সিকদার ১১৭ ৬ হ্নীলা প্রি ক্যাডেট সম্পূরক
০৫ আাফরিদা আলম মাইশা ১৪৯ ৭ হ্নীলা আল ফালাহ একাডেমী সম্পূরক
০৬ সাইদুর রহমান ১২৩ ৮ হ্নীলা প্রি ক্যাডেট সম্পূরক

হ্নীলা একাডেমী মেধা বৃত্তি-২০১৮ই

ফলাফল বিবরণী
চতুর্থ শ্রেণী
(মাদ্রাসা)

ট্যালেন্টপুল
ক্রমিক পরীক্ষার্থীর নাম রোল নং ওয়ার্ড নং প্রতিষ্টান/বিদ্যালয়ের নাম মেধার স্থান মন্তব্য
০১ সিদরাতুল মুনতাহা ৩৪৬ ০৪ আঃ শাঃ আঃ মঃ দারুস সুন্নাহ একাডেমী প্রথম
০২ মাহিমা খানম ৩৪৮ ০৪ আঃ শাঃ আঃ মঃ দারুস সুন্নাহ একাডেমী দ্বিতীয়
০৩ আবদুল হামিদ আনাস ৩৫২ ০৪ আঃ শাঃ আঃ মঃ দারুস সুন্নাহ একাডেমী তৃতীয়

সাধারণ
ক্রমিক পরীক্ষার্থীর নাম রোল নং ওয়ার্ড নং প্রতিষ্টান/বিদ্যালয়ের নাম মেধার স্থান মন্তব্য
০১ ফাতেমা মুন্নি ৩১০ ০৩ ইমাম আবু হানিফা দাঃ মাদরাসা সাধারণ
০২ রাহামা আকতার ৩৪৭ ০৪ আঃ শাঃ আঃ মঃ দারুস সুন্নাহ একাডেমী সাধারণ
০৩ মুহাম্মদ ইবরাহিম রোবেল ৩৬৮ ০৫ আল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদরাসা রসুলাবাদ সাধারণ
সম্পূরক
ক্রমিক পরীক্ষার্থীর নাম রোল নং ওয়ার্ড নং প্রতিষ্টান/বিদ্যালয়ের নাম মেধার স্থান মন্তব্য
০১ ইমরান সাইদী ৩৫৫ ০১ আঃ শাঃ আঃ মঃ দারুস সুন্নাহ একাডেমী সম্পুরক
০২ ইসমত আরা ৩১১ ০২ ইমাম আবু হানিফা দাখিল মাদরাসা সম্পুরক
০৩ তারেকুল ইসলাম ৩৫০ ০৬ আঃ শাঃ আঃ মঃ দারুস সুন্নাহ একাডেমী সম্পুরক
০৪ নুর মোহাম্মদ ৩৪২ ০৭ আজিজিয়া এশায়াতুল উলুম মাদরাসা সম্পুরক
০৫ মুহাম্মদ সাউদ ৩৫১ ০৮ আঃ শাঃ আঃ মঃ দারুস সুন্নাহ একাডেমী সম্পুরক
০৬ আবদুর রহিম ৩৩৯ ০৯ আজিজিয়া এশায়াতুল উলুম মাদরাসা সম্পুরক