হ্নীলা উল্মে সালমা মহিলা দাখিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা উম্মে সালমা রা. ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও মহান ভাষা শহীদদের মাগফেরাত কামনা উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অতিথিদের মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বিশেষ বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক নুরুল ইসলাম এম এ।

অনুষ্ঠানে ইসলাম ও দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সাধারণ জ্ঞানের একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ-গ্রহণকারী এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ ও মহান ভাষাশহীদদের মাগফেরাত কামনা করে আল্লাহর দরবারে কায়মনোবাক্যে মোনাজাত করা হয়।