বার্তা পরিবেশক : চলমান সরকার বিরোধী আন্দোলনকে আরো বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা ১,২,৩ ও ৪নং সাংগঠনিক ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভা শেষে সর্বসম্মতিক্রমে ৪টি সাংগঠনিক ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে।

৫ আগস্ট বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার ১,২,৩ ও ৪নং সাংগঠনিক ওয়ার্ডের কর্মী সভা মৌলভী বাজার অস্থায়ী দলীয় কার্যালয়ে হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হ্নীলা উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্নআহবায়ক হাফেজ ইব্রাহীমের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে এবং হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সহসভাপতি আলী আহমদ মেম্বার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট রশিদুল আলম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টমার্টিন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, বিশেষ বক্তা ছিলেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর সাদেক, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক আশরাফ আলী মিয়া।

বক্তব্য রাখেন হ্নীলা উত্তর শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হৃদয়, যুগ্নসম্পাদক মোঃ রাসেল, সহসাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ প্রভাত, হ্নীলা দক্ষিণ শাখা যুবদলের আহবায়ক সেলিম সর্দার, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদের, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামসুল আলম, হ্নীলা উত্তর শাখা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ আলম শাহীন,হ্নীলা উত্তর শাখা যুবদলের যুগ্নআহবায়ক জামাল হোছাইন, মামুন সিকদার, বিএনপি নেতা মোঃ শাহীন, মোঃ আলী, ছৈয়দ আহমদ, আব্দুল আজিজ, আব্দুস সোবহান, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ আহমদ, মোক্তার মিয়া, মাঈন উদ্দিন, মোঃ জাকারিয়া, ছালামত উল্লাহ,ছাত্রদল নেতা মোহাম্মদ ইসমাঈল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসনে আজ সারাদেশের মানুষ ভোটের অধিকার হারিয়েছে। তাই তত্তাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে। আগামীর দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার বিকল্প নেই। তাই কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ ও সাবেক সাংসদ আলহাজ¦ শাহজাহান জৌধুরীর নেতৃত্বে আমরা টেকনাফ থেকে হাসিনা বিরোধী আন্দোলন জোরদার করতে রাজপথে নেমেছি। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী পরিবারের কোন নেতাকর্মী বাড়িতে ফিরবে না বলে হুশিয়ারী দেন। এই আন্দোলনে সর্বস্তরের জনসাধারণকে শরীক হওয়ার আহবান জানানো হয়।

সভা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে ১নং ওয়ার্ডে মোক্তার মিয়াকে সভাপতি, ছৈয়দ নুরকে সাধারণ সম্পাদক ও রেজাউল করিমকে সাংগঠনিক সম্পাদক করে হ্নীলা ১নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়।

২নং ওয়ার্ডে মাঈন উদ্দিনকে সভাপতি, মোঃ ইসমাঈলকে সাধারণ সম্পাদক ও মোঃ আবছার উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে হ্নীলা ২নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়।
৩নং ওয়ার্ডে মোঃ জাকারিয়াকে সভাপতি, নুরুল আমিনকে সাধারণ সম্পাদক ও আনসার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে হ্নীলা ৩নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়।

৪নং ওয়ার্ডে ছালামত উল্লাহকে সভাপতি, মোঃ আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক ও মোঃ ইসমাঈলকে সাংগঠনিক সম্পাদক করে হ্নীলা ৪নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়। ###

